শিরোনাম
গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় মো. মোজাম্মেল (৪০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা আড়াইটার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউপি সদস্যকে পুলিশের হাতে ধরিয়ে দেয় গ্রামবাসি।

মো. মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের মেম্বার।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক নারীর সাথে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েক বার শারীরিক সম্পর্ক করে তিনি। বিষয়টি গ্রামে বাসীর কাছে ছড়িয়ে পরে। গতকাল রাতে মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে জরুরি সেবা ৯৯৯ ফোন করে গ্রামবাসী। পরে পুলিশ তাকে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য মো. মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

চন্দন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।