শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের দাফন
জেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের

ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহেরের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের রামপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে অ্যাডভোকেট আবু তাহেরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের মিজান ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বিরিঞ্চি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

অ্যাডভোকেট আবু তাহের ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুমের ছোট ছেলে ফাহিম শাহরিয়ার বলেন, বাবা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারপর ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ দিন রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

অ্যাডভোকেট আবু তাহেরের মৃত্যুর খবরে জেলার বিএনপির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

মামুন / আল/ দীপ্ত সংবাদ