শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
সারাদেশ

কারফিউয়ে পর্যটকশূন্য কুয়াকাটা, লোকসানে ব্যবসায়ীরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কারফিউয়ে পর্যটকশূন্য কুয়াকাটা, লোকসানে ব্যবসায়ীরা

কারফিউয়ে পর্যটক শূন্য হয়ে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। গত এক সপ্তাহ ধরে সৈকতে বিরাজ করছে সুনসান নীরবতা। ফাঁকা হোটেল–মোটেলের কক্ষ। অলস সময় পার করছেন ছাতা–বেঞ্চ ব্যবসায়ী, ফটোগ্রাফার, মোটরসাইকেল চালক ও ফুসকা ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ীরা।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরের দিকে স্বল্প সংখ্যক স্থানীয় দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন কুয়াকাটায় পর্যটকের আনাগোনা না থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের লোকসানে পড়ায় অনেকটা হতাশা প্রকাশ করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যে সংকট কাটিয়ে না উঠতে পারলে পর্যটন শিল্পে ব্যাপক ধস নামতে পারে।


এ
বিষয়ে কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতি সভাপতি শাহ আলম হাওলাদার বলেন
, ‘গত সাপ্তাহে ২৫০ হোটেল মালিকদের প্রায় ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া পর্যটক না থাকায় অন্যান্য ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের সমাগম ঘটবে এবং ব্যবসায়ীরা লোকসান কাটিয়ে উঠবে।

মো. ইমরান/এজে/দীপ্ত সংবাদ