শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে : নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে : নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, গত ২০ জুলাই সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। খুব শীঘ্রই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব আমরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান বলেন, পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বেড়েছে। এজন্যই মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর ও সংলগ্ন ইপিজেড, এলপিজি জোন, পাওয়ার গ্রীডের মত গুরুত্বপূর্ণ এ সব স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে।


এর আগে মোহাম্মদ নাজমুল হাসান বন্দরসহ এসব এলাকায় নৌবাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান।

ইয়াসীন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ