দীপ্ত নিউজ
অর্থনীতি

চারদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চারদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

 

ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় চারদিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দু–দেশের মধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম।

আমদানি–রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল–পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়।বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

এসএ/দীপ্ত সংবাদ