শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্যাম্পাসে আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নিবে ছাত্রলীগ। রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের স্বরুপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে।

কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন করছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, এর সাথে বিএনপি জামাতসহ সরকারবিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। গতকাল রাতে সেটা স্পষ্ট। তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে প্রকাশ পেয়েছে।

মন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনের নামে কোন জনদুর্ভোগ মেনে নিবে না সরকার। যেকোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আ.লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মিজানুর/এসএ/দীপ্ত সংবাদ