
কোটাপদ্ধতি বাতিল: রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে রাজশাহী–ঢাকা রেল লাইন অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বেলা ১১ দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্যারিস রোডের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে, রাজশাহীর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে রাজশাহী–ঢাকা রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, ‘সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।’
আদনান/ আল / দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।