শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মাগুরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন খান (৪২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে মাগুরা সদরের পাতুড়িয়া খোয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মাগুরা সদরের বগিয়া ইউনিয়নের বগিয়া খাপাড়ার মোঃ শহিদ খান এর ছেলে।

নিহতের ব্যবসায়িক সহযোগী মিলন মৃধা জানান, গরু ক্রয় বিক্রয়ের কাজে নিজের মোটরসাইকেল চালিয়ে রিপন মাগুরা সদরের রামনগর গরুর হাটে যাচ্ছিল। পথিমধ্যে পাতুড়িয়া খোয়তলা এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়।

মৃধা আরও জানান, পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রিপন বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর সময় নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। তবে অন্য কোন যানবাহন তাকে ধাক্কা দিয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ