শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মেয়ে পরীক্ষা কেন্দ্রে, স্বামীর মরদেহ নিয়ে বাড়ির পথে স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেয়ে পরীক্ষা কেন্দ্রে, স্বামীর মরদেহ নিয়ে বাড়ির পথে স্ত্রী

মেয়ে ফাহমিদা আক্তার মনিকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে মৃত স্বামী আবুল কাশেমের (৫০) মরদেহ নিয়ে ছোট দুই শিশু পুত্রকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন গোসাইপুর গ্রামে রওয়ানা হন স্ত্রী রোকসানা আক্তার রুনা। আবুল কাশেম ফেনীর ফুলগাজীর গোসাইপুর গ্রামের মৃত মৌলভী হাফেজ উল্লাহর ছেলে।

পরিবার সূত্র জানায়, রবিবার (৩০ জুন) দুপুরে আবুল কাশেমের মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আবুল খায়ের গ্রুপের টোব্যাকোতে চাকরি করতেন আবুল কাশেম। চাকরির সুবাদে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কক্সবাজার সদর এলাকায় বসবাস থাকতেন তিনি। রবিবার ভোরে কাশেম বুকে ব্যথা অনুভব করেন। স্বামীকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র মেয়ে ফাহমিদা আক্তার কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। সকালে বাবার মরদেহ ঘরে রেখেই মেয়ে ফাহমিদাকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেন মা। এরপর স্বামীর মরদেহ নিয়ে কক্সবাজার থেকে ফেনীর ফুলগাজীর রওয়ানা হন রুনা।

মেয়ের পরীক্ষা কেমন হয়েছে; সে খবর নিতে পারেনি মা। বাড়িতে পৌঁছে মেয়ে ও স্বামীর কথা বলে বার বার মুর্চা যাচ্ছেন তিনি। এসময় বাড়ির লোকজন তাকে শান্ত্বনা দেয়।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, সকালটা ছিল তাদের জন্য দুঃসংবাদ। মেয়েটাকে পরীক্ষার কেন্দ্রে রেখে স্বামীর লাশ নিয়ে কক্সবাজার থেকে গ্রামে আসা যেন ভাবতে শরীর শিউরে ওঠে। তিনি বলেন, রবিবার বাদ আসর বাড়ির পাশেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কাশেমের মরদেহ দাফন করা হয়েছে।