শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে সন্তান জন্ম দিলেন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে সন্তান জন্ম দিলেন নারী

গত সোমবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন ফাতেন আল ইউসুফি নামের এক ইয়েমেনি নারী। প্রায় ১০ ঘন্টার চেষ্টার পর তাকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। আর উদ্ধার হওয়ার পর একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফাতেন।

যখন ভূমিকম্প আঘাত হানে তখন ফাতেন ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই সময় নিজের অনাগত সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে।

আতঙ্ক, তৃষ্ণা ও নিজের অনাগত সন্তানকে নিয়ে ফাতেন যখন ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তখন তাকে উদ্ধারে এগিয়ে আসেন পারিবারিক বন্ধু হিসাম। অন্যান্য উদ্ধারকারীদের সহায়তায় ফাতেনকে টেনে তুলতে সমর্থ হন তিনি। উদ্ধারের পর ইয়েমেনি এ নারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।