ছাগলকাণ্ডে মতিউরসহ স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস–শামস জগলুল এই আদেশ দেন।

একই সঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক লায়লা কানিজ এবং তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমানকে বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেন। 

গত রবিবার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। পাশাপাশি তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি কোরবানির জন্য রাজধানী সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে ইফাত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More