শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নান্দনিকতার ছোঁয়ায় সেজেছে এবারের বইমেলা

Adib Jamal
Adib Jamal
প্রকাশ:
নান্দনিকতার ছোঁয়ায় সেজেছে এবারের বইমেলা
অমর একুশে গ্রন্থমেলা

এবার নান্দনিকতার ছোঁয়ায় সেজেছে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন। গ্রামীণ ঘরের আদলে খড়কুটো ও বাঁশের তৈরি স্টলগুলো মন কেড়েছে লেখক পাঠক ও দর্শনার্থীদের।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। মেলার নবম দিনেও ছিল বইপ্রেমিদের ভিড়। গত দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন। খড়কুটো ও বাঁশের তৈরি স্টলগুলোতে শোভা পাচ্ছে বাবুই পাখির বাসা। যা সহজেই আকৃষ্ট করছে শহুরে জীবনের বইপ্রেমিদের। প্রকাশকরা বলছেন, দেশি সংস্কৃতির বিকাশে গ্রামীণ আবহ তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

অমর একুশে গ্রন্থমেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাড়ঁলো ৭৬৫টিতে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।