শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনায় কবরস্থান থেকে ৫ টি লাশের কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাবনায় কবরস্থান থেকে ৫ টি লাশের কঙ্কাল চুরি
লাশের কঙ্কাল চুরি

পাবনা সুজানগর উপজেলার চিনাখরা এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ০৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে।

শুক্রবার (৭ জুন) দিবাগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে ধারনা এলাকাবাসীর।

শনিবার (০৮ জুন ) দুপুরে বিষয়টি কবরস্থান পরিচ্ছন্ন কর্মীরা কবরস্থান এরিয়া পরিস্কার করার সময় টের পান । পরে সাথে সাথে বিষয়টি কবরস্থান কমিটিকে অবগত করেন। বিষয়টি জানাজানির পর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।

চুরি হওয়া এক লাশের স্বজন এরশাদ বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। এই কবরস্থানে আমার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোররা। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শামসুল / আল / দীপ্ত সংবাদ