দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ–সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন করে এ পদে নিয়োগ পেলেন নাঈমুল ইসলাম খান।

 

এসএ/দীপ্ত সংবাদ