
সংসদে বসে বাজেট অধিবেশন দেখবেন রাষ্ট্রপতি

২০২৪–২৫ অর্থবছরের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে সংসদে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে সংসদে যান তিনি।
মূল্যস্ফীতির লাগাম টানা, আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে আজ ঘোষণা করা হবে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এর আকার হতে পারে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব।
এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের এ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম। এই অর্থমন্ত্রীর প্রথম বাজেট।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।