শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশকে দ্বিতীয় ঘর মনে করেন নির্মাতা জোহরে জামানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশকে দ্বিতীয় ঘর মনে করেন নির্মাতা জোহরে জামানি

বাংলাদেশকে দ্বিতীয় ঘর মনে করেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জোহরে জামানি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কাজ করতে চান ঢাকাই সিনেমার সঙ্গে।

২০১০ সাল থেকেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন ইরানের এই চলচ্চিত্র নির্মাতা। এবারও এর ব্যাতিক্রম হয়নি। ২০০০ সালে চিত্রনাট্যকার হিসেবে কর্মজীবন শুরু করেন জোহরে জামানি। যুক্ত হন ইরানের ইয়ুথ সিনেমা সোসাইটির সঙ্গে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে থিতু হন চলচ্চিত্র নির্মাণে। একে একে নির্মাণ করেছেন ১০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র।

জোহরে জামানি “আপনি যখন একজন নারী নির্মাতা, তখন সবাই আপনার উপর আস্থা রাখতে পারবে না, যে আস্থা তারা পুরুষ নির্মাতাদের উপর রাখতে পারে। নারীরা সবসময় তার পথ খুঁজে বের করে এগিয়ে যায়।”

জানালেন- বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি ও ভালোবাসার কথা।

তিনি আরও বলেন “যখন ঢাকায় আসি, তখন নিজেকে বিদেশি মনে হয় না। অনুভব করি- আমি নিজের দেশেই আছি। বাংলাদেশ আমার দ্বিতীয় ঘর।”

”দ্য বেয়ারফুট লিডার” তথ্য চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি পেয়েছেন জোহরে জামানি।