শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৬৮

নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। ৭২ আরোহীর মধ্যে এখনো চারজনের সন্ধান মেলেনি।

স্থানীয় সময় রবিবার সকালে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর সেভেনটি টু-ফাইভ হানড্রেড উড়োজাহাজ পোখরায় নামার পথে বিধ্বস্ত হয়। ফ্লাইটে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের মরদেহ পাওয়া গেছে। বাকি চারজনের খোঁজে অভিযান চলছে। তবে কাউকে জীবিত পাওয়ার আশা দেখছেন না উদ্ধারকর্মীরা।

বিমানটিতে ক্যাপ্টেন কামাল কেসির সঙ্গে কো পাইলটের আসনে ছিলেন অঞ্জু খাতিওয়াদা। নেপালের বিরাটনগর থেকে স্কুলজীবন শেষ করে ভারতে উচ্চশিক্ষা গ্রহন করেন তিনি। এর মধ্যে অঞ্জুর বিয়ে হয় দীপক পোখারেলের সাথে। তাদের ২২ বছর বয়সী একটি মেয়ে আছে।

২০০৬ সালের জুনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অঞ্জুর স্বামী দীপক পোখারেল। তিনি ছিলেন কো-পাইলট। ইয়েতি এয়ারলাইনসেরই একটি বিমান জুমলা বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে দীপকসহ প্রাণ হারান ১০ আরোহী।

স্বামীর মৃত্যুর পরই পাইলট হওয়ার শপথ নেন অঞ্জু। পড়ার জন্য যান যুক্তরাষ্ট্রে। স্বামীর মৃত্যুর চার বছরের মাথায় পড়াশোনো শেষ করে যুক্তরাষ্ট্র থেকে নেপালে ফিরে কাজে যোগ দেন অঞ্জু।

দীপকের মৃত্যুর পর সুভাষ কেসি নামে কাঠমাণ্ডুর এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। অঞ্জু ও সুভাষ দম্পতির সাত বছরের একটি ছেলে আছে।