শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৫ জানুয়ারি সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৫ জানুয়ারি সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

১০ দফা দাবি আদায়ে ২৫ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের লুটপাটের কারণে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে।

পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দিতে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। তাদের হাতে ছিল নানা দাবির ব্যানার ও ফ্যাস্টুন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ পুরো এলাকা। সমাবেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কড়া সমালোচনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ থেকে ১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।