শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ফিচার

ব্যবহৃত চপস্টিক দিয়ে কৃত্রিম ইয়েলো ক্রেন টাওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যবহৃত চপস্টিক দিয়ে কৃত্রিম ইয়েলো ক্রেন টাওয়ার

ব্যবহৃত চপস্টিক দিয়ে কৃত্রিম ইয়েলো ক্রেন টাওয়ার বানিয়েছেন চীনের এক নাপিত। এটি তৈরিতে সময় লেগেছে এক বছর তিন মাস ১৯ দিন।

শিল্পকর্মটি দেখে মনে হয়, চীনের উহান শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ইয়েলো ক্রেন টাওয়ারে দাঁড়িয়ে, দর্শনার্থীরা ইয়াংজি নদীর সৌন্দর্য উপভোগ করছেন। ব্যবহৃত চপস্টিক দিয়ে দৃষ্টিনন্দন এ শিল্পকর্ম তৈরি করেছেন হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের ডুয়ান শিয়ানইয়ং। পেশায় তিনি নাপিত।

তিনি বলেন ” আমি খাবার তৈরির ছোট ব্যবসা করি। একদিন চুল কাটতে এসে এই ক্রেন টাওয়ারকে অসমাপ্ত অবস্থায় দেখি। তখন কিছু চপস্টিক দেওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হন।”

ইয়েলো ক্রেন টাওয়ার বানাতে মোট ৫ হাজার ৪৬৫টি চপস্টিক লেগেছে। ইন্টারনেট থেকে এটি বানানোর নিয়ম শেখেন ডুয়ান শিয়ানইয়ং।

ডুয়ান শিয়ানইয়ং বলেন “ব্যবহৃত চপস্টিকগুলো প্রথমে ধুয়ে জীবাণুমুক্ত করি। পরে সেগুলোকে শুকিয়ে নেই। খুব সাবধানে কাজ করতে হয়েছে। কারন তাপমাত্রা বেশি হলে চপস্টিকগুলো নষ্ট হয়ে যেতে পারে।”

তিনি জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর চপস্টিক দিয়ে ইয়েলো ক্রেন টাওয়ার বানানোর কাজ শুরু করেন। শেষ হয় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি।