শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
জাতীয়

শেষ ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেষ ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। এর আগে বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলায় একযোগে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৬৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

এবার দেশের ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হয়েছে।

এর আগের তিন ধাপে ৩৮২টি উপজেলায় ভোট সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের ২০টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে স্থগিত ওই উপজেলাগুলোতে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।