শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশিদের জন্য ভ্রমণ খরচ কমাল ভুটান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশিদের জন্য ভ্রমণ খরচ কমাল ভুটান

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ কর কমিয়েছে ভুটানের রয়্যাল সরকারের পর্যটন বিভাগ। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পর্যটকদের ভুটান ভ্রমণে টেকসই উন্নয়ন ফি হিসেবে প্রতিদিন শুধু ১৫ ডলার দিতে হবে।

সোমবার (৩ জুন) ভুটান সরকারের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার (২ জুন) থেকে এ নীতিমালা কার্যকর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশ‌টি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এস‌ডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মা‌র্কিন ডলার দি‌তে হ‌বে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান।

নতুন নীতিমালার আওতায় প্রতিবছর ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন। তা–ও প্রতিদিন ১৫ মার্কিন ডলারের কম খরচে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে জানিয়ে ভুটানের পর্যটন বিভাগ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য প্রতিদিন ভুটানে টেকসই উন্নয়ন ফি ছিল ২০০ ডলার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।