শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আব্দুর রহিম‘কে (২৮) মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

রবিবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো.আব্দুর রশিদ।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (২৮) নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মাইলাব মার্জিনা গ্রামের আব্দুর রবের ছেলে।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. রকিবুদ্দিন আহমেদ জানান, রুপগঞ্জ উপজেলার মোস্তফা মিয়ার মেয়ে ফাতেমাকে (১৯) একই উপজেলার আব্দুর রহিমের সাথে বিয়ের সময়

মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। পরে বিবাহের কয়েকদিন পর থেকেই আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে ফাতেমাকে মারধর ও নির্যাতন করত রহিম।

পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ২০১৮ সালের ৫ নভেম্বর রহিমের বাড়িতে ফাতেমাকে যৌতুকের টাকা দাবি করে মারধর করে হত্যা করা হয়। এরপর হত্যাকে ধামাচাপা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালতে ফাতেমাকে হত্যার অভিযোগটি প্রমাণিত হওয়ায় মামলার বিচার কার্যক্রম শেষে রহিমকে মৃত্যুদন্ড দেয়।

 

গৌতম/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।