শিরোনাম
বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় মলমূত্র ভর্তি বেলুন ফেলল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দ. কোরিয়ায় মলমূত্র ভর্তি বেলুন ফেলল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ২৬০টি বেলুনের সঙ্গে ময়লা ও মল–মূত্রের ব্যাগ বেঁধে ফেলার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ জরুরি প্রয়োজন ছাড়াই ঘরে ঘরের ভেতর থাকতে সতর্ক করেছে দেশটি।

বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ না ধরতে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটি। কারণ এগুলোর ভেতর নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের মধ্যে ৮টিতে এসব বেলুন পাওয়া গেছে এবং এগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।

১৯৫০ সালের কোরিয়ার যুদ্ধ থেকে বেলুন ব্যবহার করে প্রোপাগান্ডা কার্যক্রম চালিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই।

দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীরা প্রায়ই উত্তর কোরিয়ায় বেলুনের মাধ্যমে বিভিন্ন লিফলেট ও অন্যান্য জিনিসপত্র পাঠান। এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উত্তর কোরিয়া হুমকি দেয়, তারা পাল্টা ব্যবস্থা নেবে।

গত রবিবার উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী দ্বিতীয় কিম ক্যাং এক বিবৃতিতে বলেন, “কয়েকদিন পরই ময়লা কাগজ এবং নোংরা বর্জ্য দক্ষিণ কোরিয়ার ভেতর ও সীমান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এতে (তারা) বুঝবে এসব ময়লা পরিষ্কারে কত কষ্ট করতে হয়।”

সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সাদা বেলুনের ভেতর থাকা ব্যাগে টয়লেট পেপার, কালো মৃত্তিকা, ব্যাটারিসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, কিছু বেলুনের ভেতর থাকা বর্জ্য দেখে মনে হয়েছে ‘এগুলো মল’।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বেলুন পাঠানোর ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, ময়লা ফেলার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।