শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বিনোদন

আজ বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আল আমিন
আল আমিন
প্রকাশ:
আজ বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর শুরু হচ্ছে আজ। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসার নামে প্রতারণা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্বাচলে রাজউকের নতুন শহরে ২০ একর জমির উপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এখানেই বছরের প্রথমদিন থেকে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। পূর্বাচলে মাসব্যাপী এ বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসায়ীরা বলছেন, দূরত্ব একটা বড় বাধা। তারপরও এবার বিক্রি বাড়বে।

শনিবার পূর্বাচলে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলার উদ্দেশ্য রপ্তানি বৃদ্ধি। কিন্তু মেলায় ব্যবসার নামে ক্রেতাদের সাথে প্রতারণা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । তিনি জানান, ১ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।