শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উপজেলা নির্বাচন: সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
উপজেলা নির্বাচন: সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত

 

নির্বাচনের আগের দিন আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ মে) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তি বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন–২০২৪ উপলক্ষে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সকল পদের ভোটগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হলো‘।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথও নির্বাচন স্থগিতের তথ্যটি নিশ্চিত করেছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ