শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনের উপ–নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আপাতত সেখানে নির্বাচন হচ্ছে না।

সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, হাইকোর্ট ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছেন। আগামী রবিবার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছিলেন আব্দুল হাই। নির্বাচনে আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ–১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, ঝিনাইদহ–১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

প্রসঙ্গত, আগামী পাঁচ জুন এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

 

এসএ/দীপ্ত সংবাদ