শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
জাতীয়

বান্দরবানে সেনা অভিযানে ২ ‘কুকি চিন’ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানে সেনা অভিযানে ২ ‘কুকি চিন’ সদস্য নিহত

বান্দরবান জেলার রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আর্মির দুই সদস্য নিহত হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) সকালে প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এ অভিযানে ৩টি এসবিবিএল, বিপুল সংখ্যক কার্তুজ, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন, ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৩টা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত দুর্গম বাকলাই পাড়া এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।”

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।