শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকায় পৌঁছালেন কাতারের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় পৌঁছালেন কাতারের আমির
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার (২২ এপ্রিল) বিকেলে তিনি ঢাকা পৌঁছান।

জানা গেছে, বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তার সফর সঙ্গীরা।

বিমানবন্দরে আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।

গত ৭ জানুয়ারি সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিকালে তিনি চলে যাবেন।

কাতারের আমিরের সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আর‌ও বলেন, আমিরের ঢাকা সফরের সময়ে ১১টি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে। ১১টি দলিলের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।