দীপ্ত নিউজ
জাতীয়

আত্মীয় ও দলীয় নেতকর্মী হলেও অপরাধের ছাড় নেই : প্রতিমন্ত্রী পলক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
আত্মীয় ও দলীয় নেতকর্মী হলেও অপরাধের ছাড় নেই : প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না, তিনি আত্মীয় হোক বা দলীয় নেতকর্মী হোক।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরে অপহরণ ও মারধরের শিকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় দেলোয়ার হোসেন পাশার সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে ব্যাপারে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী পলক।

নিজের শ্যালকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আমার আত্মীয় হোক আর দলীয় নেতা কর্মী হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ভিডিও ফুটেজ এরইমধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অন্তত ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার ওই দিন সন্ধ্যায় নাটোর সদর থানায় মামলা হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। অপর প্রার্থী শেরকুল ইউনিয়নের চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিবের দাবি, তাকে ফাসানো হয়েছে এবং ষড়যন্ত্রের শিকার, আমি নির্দোষ।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।