শিরোনাম
শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
দীপ্ত নিউজ
অর্থনীতি

চলতি বছরের জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ : বিশ্ব ব্যাংক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
চলতি বছরের জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ : বিশ্ব ব্যাংক

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ। পরের বছরে যা কিছুটা বেড়ে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী দিনেও উচ্চ মূল্যস্ফীতির ধারা অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেন তিনি।

সংস্থাটি বলছে, মূল্যস্ফীতির পরিস্থিতি নির্ভর করবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কেমন থাকে, তার ওপর। মূল্যস্ফীতির চাপ কমাতে পারলে এবং বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা–বাণিজ্য স্বাভাবিক করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক হবে।

বিশ্ব ব্যাংক জানায়, চলতি ২০২৩–২৪ অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। এরপরই জিডিপি প্রবৃদ্ধি অর্জনের দ্বিতীয় সর্বোচ্চ দেশ হবে বাংলাদেশ। অর্থবছর শেষে বাংলাদেশ ৫.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এরপর ভুটান ৪.৯ শতাংশ, মালদ্বীপ ৪.৭ শতাংশ, নেপাল ৩.৩ শতাংশ, শ্রীলঙ্কা ২.২ শতাংশ এবং পাকিস্তান ১.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।