মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

রমজানের তৃতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রমজানের তৃতীয় জুমায় রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় দেখা গেছে। দুপুর ১২টার আগে মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

শুক্রবার (২৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।

আব্দুল আহাদ নামে এক মুসল্লী জানান, ইমাম সাহেবের ওয়াজ শোনার জন্য আগেই মসজিদে চলে আসছি। পরে আসলে জায়গা পেতে কষ্ট হয়। রমজানে মাসেই মুসল্লিদের ঢল নামে।

এদিকে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

সাধারণ মুসল্লিদের নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীদের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More