শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৪’ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ও ব্যবহার করা হয়।

বুধবার ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভারর্স এবং ডাটা কার্ড বিক্রি শুরু হবে। পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসেও এসব পাওয়া যাবে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।