দীপ্ত নিউজ
বাংলাদেশ

চালু হলো এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চালু হলো এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‌্যাম্প চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র‍্যাম্প চালুর উদ্বোধন করেন। এই নিয়ে ১৬টি র‍্যাম্প চালু হলো।

এই র‍্যাম্প উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন।

আল / দীপ্ত সংবাদ