শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে নকল সেমাই কারখানায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে নকল সেমাই কারখানায় জরিমানা

মেহেরপুরে “মা এন্টার প্রাইজ” নামে এক প্রতিষ্ঠানকে নকল সেমাই প্যাকেটজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার গোভিপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ–পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটককৃত সেমাই মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

উপ–পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে “মা এন্টার প্রাইজ” নামের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বনফুল কোম্পানীর প্যাকেটজাত সেমাই পাওয়া যায়। বনফুল প্যাকেটজাত করার বৈধ কাগজপত্র ও বিএসটিআই কোন অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজ কে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানাসহ সেমাইগুলো আটক করা হয়। পরে আটককৃত সেমাই মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

এসময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও নকল পণ্য তৈরির অভিযোগে তিনবার ভ্র্র্র্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। পরবর্তিতে আবারও প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজ নকল সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে বাজারে বিক্রি শুরু করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।