শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

৩০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম টু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম টু’

‘দৃশ্যম’র দ্বিতীয় কিস্তিও প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। মুক্তির এক মাস পূর্ণ না হতেই হিন্দি রিমেকটি পার করেছে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক।

এরই মধ্যে অজয় দেবগন অভিনীত সিনেমাটি ‘সুপারহিট’র তাকমা পেয়েছে। বছরের তৃতীয় বলিউড ছবি হিসাবে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অভিষেক পাঠক পরিচালিত থ্রিলারটি।

দৃশ্যম টু

হিন্দি সিনেমার এক বাণিজ্যিক বিশ্লেষক জানান, এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ‘দৃশ্যম টু’–এর গ্রস আয় ৩০৩ কোটি রুপি। ফলে ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (৩৪১)-এর পর বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি হচ্ছে এটি ।

‘দৃশ্যম টু’–এর হিন্দি রিমেকে অজয় দেবগনের পাশাপাশি অভনয় করেছেন টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া সরন, তব্বুক, রজত কপুরসহ অনেকে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মোহনলাল অভিনীত মালায়ালাম ভাষার ‘দৃশ্যম ২’। গত ১৮ নভেম্বর মুক্তি পায় এর হিন্দি ভার্সন। দুইটির প্রেক্ষাপট কমবেশি একই।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।