শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডে: লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্বিতীয় ওয়ানডে: লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে শান্তর দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।

শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা–রাত্রির এই ম্যাটটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

প্রথম ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্মও দারুণ।এছাড়া বাংলাদেশের একাদশে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

তিন পেসারের পাশাপাশি দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ব্যাটিংয়ে টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ হলেও কোচ তাদের উপরই ভরসা রাখতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।