শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিস্তিনে মার্কিন সেনার নামে সড়ক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে মার্কিন সেনার নামে সড়ক
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের জেরিকো শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে আত্মাহুতি দেয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের নামে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে অ্যারন বুশনেলের হৃদয়বিদারক মৃত্যুর দুই সপ্তাহ পর এ নামকরণ করা হয়।

গেল ১০ মার্চ অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের মেয়র আবদুল কারিম সিদর নাম ফলক উন্মোচন করেন।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার প্রতি ভালোবাসা, আর গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় অ্যারন প্রতিটি ফিলিস্তিনির অনেক আপন। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন বুশনেল। পরে তার মৃত্যু হয়।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।