শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘সাভার চামড়া শিল্প নগরীর দূষণ গ্রহণযোগ্য হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘সাভার চামড়া শিল্প নগরীর দূষণ গ্রহণযোগ্য হবে না’
মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্প নগরীর আর কোনো দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্পকারখানা গুলোতে ইটিপি চালু করতে টাইমলাইন দিতে হবে।

বুধবার (৬ মার্চ) বিকালে হেমায়েতপুরের বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্প নগরীর অডিটোরিয়ামে বিশেষ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোরবানির পর আর ছাড় দেয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুন: সুন্দরবন থেকে হরিনের মাথা সহ চামড়া উদ্ধার

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ না করতে পারলে পণ্য রপ্তানি করা যাবে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আল/ দীপ্ত সংবাদ