শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

সরকার পতনে ব্যর্থতার মত নির্বাচনেও বিএনপি হারবে; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকার পতনে ব্যর্থতার মত নির্বাচনেও বিএনপি হারবে; ওবায়দুল কাদের

সরকার পতনে ব্যর্থতার মত নির্বাচনেও বিএনপি হারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ ৭ বছর পর সোমবার অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সকাল থেকেই দলে দলে যোগ দেয় নেতাকর্মীরা। দিন গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহরের টাউন ফুটবল মাঠ। সম্মেলন শুরুর আগে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়।

সম্মেলন শুরুর পর আওয়ামী লীগ নেতারা, দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির সাম্প্রতিক আন্দোলনের সমালোচনা করেন।

সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে আওয়ামী লীগ নেতারা বলেন, ১০ ডিসেম্বর সরকার পতন করাতে গিয়ে বিএনপি নিজেরাই পদত্যাগ করেছে।

তারা বলেন, শান্তিপূর্ণ নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের অনুশীলন শুধু আওয়ামী লীগেরই আছে।