শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ
গ্রেপ্তারকৃত সেলিম হোসেন।

পাবনায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍‍্যাব পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এর আগে সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম হোসেন পাবনার আতাইকুলা থানা এলাকার তেলীগ্রাম ঢালীপাড়ার মো. রফিক হোসেনের ছেলে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পৌরসভার কর্মচারী নিহত, আটক ২

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মো. আলমগীর হোসেনের নাবালিকা মেয়েকে সেলিম বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পাবনার রানা ইকো পার্কের পিছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি আলমগীর হোসেন জানতে পেরে একটি ধর্ষণ মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর থেকেই সেলিম ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব পাবনার একটি দল তাকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে পাবনা সদর থানায় হস্তান্তর করে।

 

শামসুল/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।