শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে পাঁচ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে র‌্যাবের হাতে পাঁচ ছিনতাইকারী আটক
র‌্যাবের হাতে পাঁচ ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সক্রিয় চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব–১২ সদস্যরা।

আটকৃতরা হলেন, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম হাসান (২২), পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী মহল্লার মো. সোহেল শেখের ছেলে ইমরান শেখ (৩২), সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইনসান শেখ (২০), সয়াধানগড়া জগাইর মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মুন্না শেখ (২৭) ও দিয়ার ধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম।

আরও পড়ুন: মোটরসাইকেল ছিনতাই করে বোনের জামাইকে উপহার

রবিবার (৩ মার্চ) দুপুরে সলঙ্গা থানায় র‌্যাব–১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব–১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, আটকৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ছিনতাই ও প্রতারণার জন্য অটোরিকশা, সিএনজিকে টার্গেট করে। এরপর বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে এসব যানবাহন কেনাবেচার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামীরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা–পয়সা লুটে নেয়।

তিনি আরও জানান, আসামীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সিরাজুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ