শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রমজানে আল আকসায় নামাজ পড়তে দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আল আমিন
আল আমিন
প্রকাশ:
রমজানে আল আকসায় নামাজ পড়তে দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
আল আকসা

পবিত্র রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান ।

ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল–আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়।

আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, তা মূল্যায়ন করছে ইসরায়েল।

ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল–আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল–আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।