দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

দুজন ডেপুটি গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক

আল আমিন
আল আমিন
প্রকাশ:
দুজন ডেপুটি গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ডলার

খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক–১ হিসেবে কর্মরত আছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড–১) মো. খুরশীদ আলমকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসর–উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

 

এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।