শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

১২ অক্টোবর শুরু হওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হলো ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১২ অক্টোবর শুরু হওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হলো ঢাকায়

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। গতকাল ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ দাবি জানিয়েছে দলটি। দাবি আদায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য। একইসাথে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সমাবেশের স্থান নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর শুক্রবার বিকাল থেকেই নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে অবস্থান নিতে শুরু করেন। সকাল থেকে বাড়ে খণ্ড খন্ড মিছিলের সংখ্যা। ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা।

সমাবেশে বিএনপিনেতারা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। বলেন, দমন পীড়ন করে বিএনপিকে আটকানো যাবেনা। সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি মহাসচিব গ্রেপ্তার হওয়ায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হলো ঢাকায়।