শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ‘ঋণের চাপে’ ২ শিশুসহ মায়ের আত্মহত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মুন্সীগঞ্জে ‘ঋণের চাপে’ ২ শিশুসহ মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ঋণের চাপে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেয়াইন ইউনিয়নে ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মা ছায়মা বেগম (৩৫) , তার মেয়ে ছাইমুনা (৭) এবং ছেলে তাওহীদ (৯)। নিহত ছায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদিআরব প্রবাসী।

আরও পড়ুন: ঋণে জর্জরিত, প্রধান শিক্ষকের আত্মহত্যা

অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তদন্ত শেষে মৃত্যুর কারণ বিস্তারিত জানানো যাবে। ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশুকে বিষপান করিয়ে, পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সায়মা।

 

হামিদ/ সুপ্তি/ দীপ্ত নিউজ