শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবোচরে লাইটার জাহাজ আটকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবোচরে লাইটার জাহাজ আটকা
ডুবোচরে লাইটার জাহাজ আটকা

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে তলা ফেটে ডুবোচরে আটকা পরেছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ।

শনিবার (২৪ ফেব্রয়ারি) সকালে জাহাজটি কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়ায় যাওয়ার পথে মোংলার পশুর নদীর কানাইনগর এলাকায় র্দূঘটনার কবলে পরে।

এসময় চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়ায় জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ–সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া–৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি।

আরও পড়ুন: পশুর নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি

পরে শনিবার (২৪ ফেব্রয়ারি) সকালে লাইটারটি ছেড়ে যায় নোয়াপাড়ার উদ্দেশ্যে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। দ্রুত চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার জাহাজটি পশুর নদীর জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে থাকায় অন্যান্য জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

মামুন / আল / দীপ্ত সংবাদ