শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা
দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো–ম্যান্সল্যান্ডে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নানা আনুষ্ঠানিকতা।

বেনাপোল চেকপোস্ট নো–ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের শতশত ভাষাপ্রেমী যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দু‘দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ন গোস্বামী আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর–১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস

এসময় সেখানে ভারতের পক্ষে আরোও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি গোপাল শেট, সাবেক এমপি মমতা ঠাকুর, গাইঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী, সাবেক বিধায়ক সুরজীত বিশ্বাস, সাবেক সাংসদ বিশ্বজিত দাস, হাবড়া পৌর মেয়র নারায়ন সাহা।

বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন।

শ্রদ্ধার্ঘ অর্পনের পর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ মিষ্টি বিনিময় করে।

 

 

জুবায়ের / আল / দীপ্ত সংবাদ