শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বরিশালে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

পরে রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস

এছাড়া মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। রাতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢলে নামে শহীদ মিনারে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। আইন শৃঙ্খলা রক্ষায় শহীদ মিনার চত্বরে ও আশপাশের এলাকায় মোতায়োন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

 

মর্তুজা/ সুপ্তি/ দীপ্ত নিউজ