শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চলাচলে বিঘ্ন: ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চলাচলে বিঘ্ন: ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড
১৪ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ১৪ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

স্থানীয় প্রশাসন জানায়, উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: আলুর মূল্য বেশি নেওয়ায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের উপর অবৈধ ভাবে পণ্য সাজিয়ে রাখায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

এই অভিজান পরিচালনা করেন আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান।

 

ইব্রাহীম/এআর/এসএ/দীপ্ত নিউজ