শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খেলা

দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের টিম বাস।

 

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে রিয়াল মাদ্রিদের টিম বাস। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে বিমানবন্দর থেকে জার্মানির লাইপজিগে যাওয়ার পথে স্প্যানিশ দলটিকে বহনকারী বাসে ধাক্কায় দেয় একটি প্রাইভেটকার। দুর্ঘটনায় দলের খেলোয়াড়, কোচ ও সহকারী স্টাফদের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: ব্রাজিলের হারে খুশি মেসি

বিল্ডের খবর অনুযায়ী, লাইপজিগ বিমানবন্দরে ধর্মঘট চলায় রিয়ালকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৩৮ মিনিটে পার্শ্ববর্তীশহর এরফুর্টের বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিম হোটেলের উদ্দেশে বাসে করেই রওনা দেয় পুরো দল।

 

এজে/দীপ্ত নিউজ